IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকুফের ব্যস্ত কেন্দ্রস্থলে চরম ডানপন্থি আদর্শের অনুসারী বলে ধারণা করা এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেলে হামলাকারী গাড়ি চালিয়ে ক্রাকুফের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মধ্যযুগীয় নগর চত্বর ‘মেইন মার্কেট স্কয়ারে’ আসেন। এরপর সেখানে উপস্থিত লোকজনের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন।

এতে ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। নিহতদের তিনজন পোল্যান্ডের নাগরিক, একজন ব্রিটিশ এবং অন্য দুজনের পরিচয় শনাক্ত হয়নি।

আহত ১৬ জনের মধ্যে পাঁচজন বিদেশি। তাঁরা অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও ব্রিটেনের নাগরিক। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাঁদের একজনের অবস্থা সংকটজনক।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক জানিয়েছেন, কাউন্টার-টেররিজম পুলিশ ক্রাকুফ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সন্দেহভাজনের বাড়ি তল্লাশির সময় আরও তিনটি মরদেহ খুঁজে পেয়েছে।Image

বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ক্রাকুফজুড়ে ব্যাপক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি রাজধানী ওয়ারশসহ অন্যান্য স্থানের নিরাপত্তাও জোরদার করা হয়।

ক্রাকুফে ১১ নভেম্বর পর্যন্ত শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ২৫ বছর বয়সী একজন পোলিশ পুরুষ।

সামরিক ধাঁচের পোশাক ও অস্ত্রে সজ্জিত হয়ে তিনি হামলা চালান। তিনি পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। পোল্যান্ডের এক মন্ত্রী তাঁকে ‘উগ্র জাতীয়তাবাদী’ বলে বর্ণনা করেছেন।

টুস্ক জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের শিল্পশহর অস্ত্রভিয়েৎস শফিয়েনতকশিস্কিতে সন্দেহভাজনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া দুই নারী ও এক পুরুষ তাঁর নিকটাত্মীয় ছিলেন—এমন ‘জোরালো ইঙ্গিত’ পাওয়া গেছে।

তিনি বলেন, “পোল্যান্ডে আমাদের এখানে সন্ত্রাসবাদের এমন চরম ঘটনা আর ঘটেনি। ক্রাকুফে মানুষের জীবনের ওপর চালানো এই নৃশংস আক্রমণকে আমাদের সন্ত্রাসবাদই বলতে হবে।”

স্থানীয় সময় বিকেল ৩টার একটু আগে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ক্রাকুফের মেইন মার্কেট স্কয়ারে এই হামলা শুরু হয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীর গাড়িটি দ্রুতগতিতে শহরের কেন্দ্রস্থল দিয়ে ছুটে যাচ্ছে। এ সময় গুলির শব্দের মধ্যে লোকজনকে দৌড়ে পালাতে দেখা যায়।পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬

গুলিতে বিভিন্ন দোকানের সামনের অংশের কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটি ট্রাম লক্ষ্য করেও গুলি চালানো হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলাটি প্রায় তিন মিনিট স্থায়ী ছিল।

পুলিশ হামলাকারীর গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা সন্দেহভাজনের দিকে এগিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

এ সময় গোলাগুলিতে সন্দেহভাজনসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজনের গাড়িতে আরও অস্ত্র ও গুলি পাওয়া গেছে।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি বলেছেন, “সবকিছু থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি উগ্র ডানপন্থি মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর মধ্যে অতি-জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ছিল।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31