IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> বিনোদন >> দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই চিত্রনায়িকা মাহি

দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই চিত্রনায়িকা মাহি


ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি ফাঁস হওয়া এক ফোনালাপে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ‘ধর্ষণের হুমকি’ দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। তার বক্তব্যজুড়ে ছিল অশালীন শব্দ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন কথাবার্তা বলেন। তথ্য প্রতিমন্ত্রীর এসব কর্মকান্ডে ক্ষুব্ধ হন দেশবাসী।

এরপর তার এসব কর্মকান্ডের কথা প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে তাকে দ্রুতই পদত্যাগ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশে ক্ষুব্ধ জনতা শান্ত হন এবং ধন্যবাদ জানান বঙ্গবুন্ধু কন্যাকে। সর্বশেষ যাকে ঘিরে এত আলোচনা সেই চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রধানমন্ত্রীর এমন নির্দেশ শোনার পর মক্কার হারাম শরীফ থেকে ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানান এবং প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘটনায় বলেন, আলহামদুলিল্লাহ।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অফিসে নিজের পদত্যাগপত্র জমা দেন ডা: মুরাদ হাসান। এরপর চিত্রনায়িকা মাহিয়া এদিন বিকেলে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেন, উমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া, আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা ( মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31