IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় স্কুলছাত্রী আত্মহত্যা মামলায় গ্রেপ্তার ১

মান্দায় স্কুলছাত্রী আত্মহত্যা মামলায় গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনার ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃত স্কুলছাত্রীর বাবা সলিম উদ্দিন শাহ বাদি হয়ে রোববার মান্দা থানায় মামলাটি দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীর নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে। 

মৃত স্কুলছাত্রীর বাবা সলিম উদ্দিন শাহ বলেন, মেয়ে বেবী আক্তারের সঙ্গে আসামী শামীম হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অভিযোগ তোলা হয়। এ অজুহাতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মেয়ে বেবীকে প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়িতে কৌশলে ডেকে নেন আসামীরা। সেখানে একটি ঘরে আটকে রেখে আসামী সাদ্দাম হোসেন তাঁকে নির্যাতনসহ শ্লীলতাহানী করে। এ অপমান সইতে না পেরে ওই রাতেই সকলের অগোচরে বিষপান করে।

তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে আর কোনদিন ফিরে পাব না। তবে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তারসহ তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’   

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রী বেবীর মৃত্যুর ঘটনার তার বাবা সলিম উদ্দিন শাহ বাদি হয়ে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এমন অজুহাত এনে স্কুলছাত্রীর নাম বেবী আক্তারকে (১৫) নির্যাতন ও শ্লীলতাহানী করা হয়। এ অপমান সইতে না পেরে সে বিষপান করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত বেবী আক্তার মান্দা সদর ইউনিয়নের খাগড়া উত্তরপাড়া গ্রামের সলিম উদ্দিন শাহের মেয়ে ও মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31