IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ন্ত্রণে রংপুর মেডিকেলের আগুন

নিয়ন্ত্রণে রংপুর মেডিকেলের আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন। সোমবার সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নং ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগের মানসিক ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে জানাই। একই সময় ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেবেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31