ধূমকেতু নিউজ ডেস্ক : বান্দরবানের লামার রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় সন্ত্রাসীর গুলিতে মংক্যচিং মার্মা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।
নিহত মংক্যচিং রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকার জেএসএসের সক্রিয় কর্মী ছিলেন। পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news