IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডট কম’র বিশেষ অফার

এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডট কম’র বিশেষ অফার

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, সম্প্রতি প্রতিষ্ঠার এক দশক উদযাপন করেছে। সেই উপলক্ষে প্রতিষ্ঠানটি বিক্রয় ডট কম রাজশাহীর গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে।

বিক্রয় ডট কমে সকল পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দেয়া গেলেও কিছু ক্যাটাগরি যেমন গাড়ির বিজ্ঞাপনের জন্য লিস্টিং ফি প্রযোজ্য ছিল, জুন মাস থেকে যা রাজশাহীর গ্রাহকদের জন্য এখন ফ্রি।

প্রতিমাসে গ্রাহকগণ আড়াই লাখেরও বেশি বিজ্ঞাপন পোস্ট করে থাকেন, যার মধ্যে রাজশাহী থেকেই পোস্ট করা হয় প্রায় ১৫ হাজার বিজ্ঞাপন।

এছাড়াও, রাজশাহীর প্রায় ৫০টি ছোট এবং মাঝারি উদ্যোক্তা অনলাইন শপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডট কম রাজশাহীর ব্যবসার পরিধি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে আরও বেশ কিছু উদ্যোগ, যেমন; ব্যবসায়ীদের জন্য স্বল্প খরচে অনলাইন শপ খোলার সুবিধা দিচ্ছে বিক্রয় ডট কম।

২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতি মাসে ত্রিশ লাখেরও বেশি মানুষ বিক্রয় ডট কম ভিজিট করে থাকেন। রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো স্থানের প্রয়োজনীয় পণ্য বেচাকেনা সহজ করে দেয়।

যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় বিক্রয় ডট কম-এ সবকিছুই বেচাকেনা করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news