IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি
Home >> টেক ওয়ার্ল্ড >> ঈদকে সামনে রেখে দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা

ঈদকে সামনে রেখে দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা

ধূমকেতু নিউজ ডেস্ক : সকলের প্রচেষ্টা ও প্রতিশ্রুতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’ এর দিকে। আর এ যাত্রাকে ত্বরাণ্বিত করতে, টেক সার্ভিস লিডার গ্রামীণফোন ও দেশের স্বনামধন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো আয়োজন করেছে ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসি’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলা। দেশজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত। জিপি অনলাইন শপ ও দেশের ২৪৩ টি গ্রামীণফোন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সামনেই ঈদুল আযহা। আসন্ন ঈদের আনন্দকে দ্বিগুণ করতে গ্রামীণফোন এর ক্রেতাদের সুযোগ করে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে সেরা ডিজিটাল সেবা উপভোগে। এ ছুটিতে ক্রেতারা সেরা ডিজিটাল ডিভাইস ও সেবা ব্যবহার করে সবার সাথে যুক্ত থাকতে পারবেন এবং ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেবন। এ মেলায় অংশগ্রহণ করেছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, টেকনো, আইটেল সিম্ফনি, ভিভো ও অপোসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড।

মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় গিফট, সাথে থাকছে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে নানা অফার। যেসব ক্রেতা এ স্মার্টফোন মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনবেন, গ্রামীণফোনের পক্ষ থেকে তারা পাবেন এক বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি)। পাশাপাশি, ক্রেতারা ফোন কিনলে গ্রামীণফোন ও ডিভাইস পার্টনারদের কাছ থেকে পাবেন আকর্ষণীয় গিফট আইটেম।

এছাড়াও, প্রথম একশ ক্রেতা, যারা গুলশান জিপি এক্সপেরিয়েন্স সেন্টার, জিপি হাউজ এবং চট্টগ্রাম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ই-সিম এনাবেল হ্যান্ডসেট কিনবেন, তারা পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।

গ্রামীফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব আজ জিপিহাউজ এক্সপেরিয়েন্স সেন্টারে এ মেলার উদ্বোধন করেন। এসময় গ্রামীণফোনের চীফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুল রশিদ, হেড অব প্রোডাক্ট মোহাম্মাদ মাহবুবুল আলম ভূইয়া, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মাদ আওলাদ হোসেন এবং স্মার্টফোন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “আমাদের উচ্ছাস, আনন্দ এবং অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করতে প্রযুক্তি-নির্ভর কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্রান্ড হিসাবে আমরা ধারাবাহিভাবে ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যে দেশের স্বনামধন্য স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা দেশব্যাপী ডিভাইস ফেয়ার আয়োজন করেছি যেখানে গ্রাহকরা সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন কিনতে পারবেন। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ ডিজিটালি কানক্টেট বাংলাদেশের সবার মধ্য আরও বেশি ইদকে আরও রঙিন করে তুলবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031