IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টেক ওয়ার্ল্ড >> ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে-রেডডট ডিজিটাল

ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে-রেডডট ডিজিটাল

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্লাউড সল্যুশনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতকে এগিয়ে নিয়ে যেতে রবির সম্পূর্ণ মালিকানাধীন আইসিটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এখন থেকে নির্দিষ্ট কিছু খাতে বিশেষভাবে কাজ করবে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল।

এবিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের গুলশান কার্যালয়ে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়; যেখানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং এবং রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, বাংলাদেশের ক্লাউড ইকোসিস্টেমের বিকাশে এবং বিভিন্ন খাতে ব্যবসায়ের সম্ভাবনা উন্মোচনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল। পাশাপাশি, হুয়াওয়ের ক্লাউড পার্টনার হিসেবে কাজ করা ছাড়াও, হুয়াওয়ের ক্লাউড সল্যুশন নিয়ে রেডডট ডিজিটাল নিজেদের জন্যও এই সেবা ব্যবহার করবে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং বলেন, “সকলের সহযোগিতায় মাত্র চার বছরের মধ্যেই হুয়াওয়ে ক্লাউড চীনে দ্বিতীয়, থাইল্যান্ডে তৃতীয় এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল বাজারে চতুর্থ অবস্থান অর্জন করেছে। এটাই প্রমাণ করে যে হুয়াওয়ে ক্লাউড এই অঞ্চলে দ্রুত এর সেবার পরিধি বৃদ্ধি করছে । এন্টারপ্রাইজ, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন খাতে ব্যাপ্ত পরিসরে সেবা প্রদানে আমাদের ক্লাউড সল্যুশন ও ইন্টেলিজেন্ট ক্লাউড নেটওয়ার্ক রয়েছে। আর আমি বেশ বিশ্বাসের সাথেই বলতে চাই যে গত ২৩ বছরের ধরে বাংলাদেশের আইসিটি খাতে হুয়াওয়ে যেভাবে কাজ করে আসছে তা অব্যাহত থাকবে এবং প্রতিনিয়ত ডিজিটালাইজেশনের সুবিধা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাবে এই প্রতিষ্ঠান।”

রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির বলেন, “দেশের এন্টারপ্রাইজ খাতের ডিজিটাল রূপান্তরে হুয়াওয়ের সাথে একসাথে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা খরচ এবং সময় দারুণভাবে কমিয়ে আনার কারণে বিশ্বব্যাপী ক্লাউড সল্যুশন জনপ্রিয় হচ্ছে ক্লাউড। হুয়াওয়ের সাথে একসাথে দেশের দ্রুত বর্ধনশীল এন্টারপ্রাইজ খাতের পছন্দের ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস, এই এমওইউ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

উল্লেখ্য, ২২০-এর বেশি ক্লাউড সার্ভিস, ২১০ -এর বেশি সল্যুশন এবং ৬ হাজারের বেশি পার্টনার অ্যাপ্লিকেশন নিয়ে বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে হুয়াওয়ে ক্লাউড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031