IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Home >> টেক ওয়ার্ল্ড >> ‘এভাটারে’ কাঁপছে ফেসবুক

‘এভাটারে’ কাঁপছে ফেসবুক


ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন ট্রেন্ড ‘এভাটারে’ কাঁপছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বিশ্বের আর সব দেশের মতো বাংলাদেশের ব্যবহারকারীরাও এই স্রোতে গা ভাসিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে ফেসবুকের নিউজফিডজুড়ে হরেকরকম ডিজাইনের ‘এভাটারে’ মুখর হয়ে ওঠে। যেখানে সবাই নিজেকে কার্টুনে পরিণত করতে মত্ত হয়েছেন। সারাদিন ধরে এখন পর্যন্ত এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা।

ফেইসবুক নিজেই এর শুরু করে।

জানা গেছে, গত মে মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য সর্বপ্রথম এভাটার ফিচার মুক্তি পায়। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ায় ফিচারটি অবমুক্ত করে ফেসবুক। এর পরপরই ফিচারটি ভাইরাল হয়ে পড়ে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, এটি ফেসবুকের একটি নতুন বিনোদনের মাধ্যম যাতে নতুন করে আরও বেশি ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি নেই।

এমন ট্রেন্ডে বিরক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুপ্তি দাস চৈতি।

তিনি বলেন, ‘আমরা সবকিছুকেই ট্রেন্ড বানিয়ে বিরক্তিকর পর্যায়ে নিয়ে যাচ্ছি। এভাটারের ট্রেন্ডটাও এমন। আমার মনে হচ্ছে এখন আমরা ট্রেন্ডকে নিয়ন্ত্রণ করছি না, ট্রেন্ড আমাদের নিয়ন্ত্রণ করছে।’

তবে এর উল্টো মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাহুল মন্ডল ।

তিনি বলেন, এটাকে এতো সিরিয়াসলি নেয়ার কিছু নেই। এটা একটা নির্দোষ মজা। সময়ের স্রোতে এই ট্রেন্ড এসেছে আবার সময়ের স্রোতে চলে যাবে।

রাহুলের মতো ‘এভাটার’ ট্রেন্ডকে সহজ দৃষ্টিতেই দেখতে অনুরোধ করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী ।

তিনি বলেন, করোনার এই সময়ে ঘরবন্দি থাকতে থাকতে মানুষ অনেক কিছু নিয়েই মেতে উঠেছে। এভাটারও এমন একটা বিষয়। এগুলো মজা ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে সাইবার-৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় বলেন, ‘এই এভাটার ফিচারটি ফেইসবুকের নিজস্ব একটি ফিচার যা সম্প্রতি চালু হয়েছে। এটি বেশ নিরাপদ। তথ্য চুরির সঙ্গে এখন পর্যন্ত এর কোনো সম্পর্ক নেই বলে জানা যাচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031