IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> পাওয়ার ব্যাংকের বিকল্প ভিভোর দুই স্মার্টফোন

পাওয়ার ব্যাংকের বিকল্প ভিভোর দুই স্মার্টফোন

ধূমকেতু প্রতিবেদক : আপনার মুঠোয় থাকা স্মার্টফোনটি কি বিশ্রাম নেয়? অফিস, ক্লাস আর যোগাযোগের কাজে দিনভর ব্যস্ত থাকে যন্ত্রটি। আপনার একটু অবসরে স্মার্টফোনটি ব্যস্ত হয়ে যায় বিনোদন নিয়ে। রাত গড়িয়ে ভোর হলেই আবার কাজের ঝড় চলে স্মার্টফোনটির ওপর।

তবে এত ঝক্কি সামলাতে স্মার্টফোনটির ব্যাটারি ও চার্জিং প্রযুক্তিটি হওয়া চাই চমৎকার মানের। চার্জিং প্রযুক্তির ঝামেলা কমাতে অনেকে পাওয়ার ব্যাংক কিনতে চান। কিন্তু সেখানে বাধ সাধে সাধ্য। বিশেষ করে, একটি বাজেট স্মার্টফোনের জন্যে দুই তিন হাজার টাকা ব্যয় করে আবার একটি পাওয়ার ব্যাংক কিনতে আগ্রহী হয়না অনেকেই।

তবে গ্রাহকদের সব চাহিদাকেই এখন হাতের নাগালে নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। সম্প্রতি চার্জিং প্রযুক্তির এই সমাধান এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

পাওয়ার ব্যাংক সুবিধা: সম্প্রতি ভিভো’র ওয়াই সিরিজের দুই স্মার্টফোনে পাওয়ার ব্যাংকের মতো চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোন দু’টি হলো- ভিভো ওয়াই২১ এবং ওয়াই১৫এস। এর মধ্যে ওয়াই১৫এস স্মার্টফোনটি চলতি মাসেই দেশের বাজারে যাত্রা শুরু করেছে।

স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং ক্যাবল যুক্ত করে পাওয়ার ব্যাংক ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই না, এই ক্যাবল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ হবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।

ভিভো ওয়াই১৫এস: স্মার্টফোনটির ব্যাটারিটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার। একবারের ১০০% চার্জ দিয়ে স্মার্টফোনটি প্রায় দেড় দিন ব্যবহার করা সম্ভব হবে। টানা ১৮ ঘন্টা অনলাইন স্ট্রিমিং করা যাবে এবং অনলাইন গেমিং করা যাবে টানা ৭ ঘন্টারও ওপরে। ভিভো ওয়াই১৫এস এ রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। রমটিকে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। স্মার্টফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে ওয়েভ গ্রিন এবং মিসটিক ব্লু রঙে।

ভিভো ওয়াই২১: দেশের বাজারে ভিভো ওয়াই২১ আসে সেপ্টেম্বর মাসে। পাওয়ার ব্যাংক প্রযুক্তির কারণেই দেশে জনপ্রিয় হয়ে ওঠে ভিভো ওয়াই২১। এছাড়া ১৪ হাজার ৯৯০ টাকার এই বাজেট স্মার্টফোনে কিছু ফ্ল্যাগশিপ ফিচার যুক্ত করেছে ভিভো; যা সাড়া ফেলেছিলো ভিভো গ্রাহকদের মধ্যে। স্মার্টফোনটিতে রয়েছে ভিভো এনার্জি গার্ডিয়ান (ভি-ই-জি) প্রযুক্তি। এটি এমন একটি অ্যালগরিদম, যা স্মার্টফোন চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জ নেয়া বন্ধ করে দেয়। মাল্টি টারবো ফিচারের কারণে, ভিভো ওয়াই২১ দিয়ে টানা ১০ ঘন্টা গেম খেলা যাবে, আর ভিডিও দেখা যাবে টানা সাড়ে ১৫ ঘন্টা।

ভিভো ওয়াই২১-এ রয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি। এর র‌্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি। ৪ জিবি র‌্যামকে ভার্চুয়ালি ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ভিভো ওয়াই২১ পাওয়া যাচ্ছে ডায়ামন্ড গ্লো ও মেটালিক ব্লু রঙে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031