IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিনহা হত্যার রায়ে সন্তুষ্ট নয় আসামী পক্ষ ও বাদী পক্ষ

সিনহা হত্যার রায়ে সন্তুষ্ট নয় আসামী পক্ষ ও বাদী পক্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আসামী পক্ষ এবং বাদী পক্ষ।

রায়ের প্রতিক্রিয়ায় ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী মু. মহিউদ্দিন খান বলেছেন, যে রায় আজকে হয়েছে তা আমাদের প্রত্যাশিত ছিল না। ঘটনাস্থলে ওসি প্রদীপ ছিলেন না। ওনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। যে কারনে আমরা তার খালাস চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদাল যে রায় দিয়েছেন তাতে আমরা সংক্ষুব্দ। আমরা উচ্চ আদালতে আপীলে যাবো।

রায়ের পর আদালত প্রাঙ্গনে মামলার বাদী, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, আমার প্রত্যাশা ছিল, মামলার প্রধান দুই আসামীর যেন সর্বোচ্চ সাজা হয়। সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই প্রত্যাশা অবশ্যই আমাদের পূরণ হয়েছে। কিন্তু সাতজন যে বেকসুর খালাস পেলেন এ ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদেরও তো কিছুটা দায়বদ্ধতা ছিল। সে কারনে তাদের সাজা হতে পারতো।

তিনি বলেন, সন্তুষ্টি সেইদিনই হবে যেদিন রায় কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষের কৌসুলী ফরিদুল আলম বলেন, ১৫ আসামির মধ্যে দুই জন আসামী লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ছয়জন আসামিকে যাবজ্জীবন কারদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সাতজন আসামীকে হুজুর আদালত বেকসুর খালাস দিয়েছেন। আদালত পর্যবেক্ষনে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে দেখা গেছে ৩০২, ২০১, ১০৯, ১২০ (বি), ৩৪ এই ধারাগুলো যে অপরাধ করেছে বলে হুজুর আদালত উল্লেখ করেছে সে অপরাধের সাথে ওই সাতজন জড়িত। সে কারনে আমরা সন্তুষ্ট হতে পারিনি।

মামলায় দু্ই জনের মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাত জনকে মামলার দায় হতে খালাস দিয়েছেন আদালত। সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রায় ঘোষনা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মামলার এক নম্বর আসামী, টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের বরখাস্ত পরিদর্শক, লিয়াকত আলী ও মামলার দুই নম্বর আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-মামলার ৩ নম্বর আসামী, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুল্লাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেল শর্মা ও টেকনাফের মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।

এছাড়াও খালাস পেয়েছেন এপিবিএন এর এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো: রাজীব, মো: আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও আব্দুল্লাহ আল মামুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31