IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ঘুষ নেয়ার অপরাধে টিএসআই ক্লোজড, কনস্টেবল বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে ঘুষ নেয়ার অপরাধে টিএসআই ক্লোজড, কনস্টেবল বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ মোড়ে টিএসআই উজ্জ্বলের নেতৃত্বে ট্রাফিক কনস্টেবল আবু হানিফ তল্লাসি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে ১০টা। এমন সময় ওইপথ দিয়ে অফিসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর। হঠাৎ তিনি দেখতে পান ট্রাফিক কনস্টেবল আবু হানিফ একটি ট্রলি আটক করে চালককে ধমকাচ্ছেন। ট্রলি চালকের সাথে ট্রাফিক কনস্টেবলের এমন অস্বাভাবিক আচরণ দেখে ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর দাঁড়িয়ে যান এবং ঘটনাটি অবলোকন করতে থাকেন।

এক পর্যায়ে ট্রাফিক পুলিশের সাথে সখ্যতা থাকা স্থানীয় এক দালালের ইশারায় ট্রলি চালককে পাশের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই ট্রাফিক কনস্টেবল ৫০০ টাকা ঘুষ দাবি করে। টাকা দিলে ছেড়ে দিবে, না হলে মামলা দিবে বলে জানায়। এ সময় ট্রলি চালক অনেক অনুনয় বিণয় করলেও ট্রাফিক কনস্টেবল ট্রলি চালকের অনুরোধ মানতে নারাজ। এক পর্যায়ে ট্রলি চালক তার পকেটে থাকা ৪৫০ টাকা বের করে সেখান থেকে ৫০ টাকা রেখে ৪০০ টাকা ঘুষ দিতে বাধ্য হন। ঘুষের টাকা নিয়ে ট্রাফিক কনস্টেবল ট্রলি চালককে ছেড়ে দেয়। ঠিক ওই সময় ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘুষের টাকা ট্রাফিক কনস্টেবলকে ফেরত দিতে বলেন। ট্রাফিক কনস্টেবল টাকা ফেরত দিতে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে টাকা ফেরত দেয়। ঘটনার পর ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর ওই ট্রাফিক কনস্টেবলকে আটকের নির্দেশ দিয়ে আদালতে চলে যান। এ ঘটনায় টিএসআই উজ্জ্বলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ও ট্রাফিক কনস্টেবল আবু হানিফকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। শনিবারের এ ঘটনাটি ছিলো টক অব দ্যা চাঁপাইনবাবগঞ্জ। জেলা পুলিশ ও জেলার ট্রাফিক বিভাগেও দিনভর তোলপাড়ের সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা যায়, ট্রাফিক কনস্টেবল আবু হানিফ এবং টিএসআই উজ্জল আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা মর্মে আদালতের বিজ্ঞ বিচারক বরাবর লিখিত মুচলেকা দেন। আদালতের বিজ্ঞ বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর মুচলেকা গ্রহণ করে জেলা পুলিশ সুপারকে (এসপি) তাদের দুইজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ দেন।

পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা যায়, আদালতের আদেশ পেয়ে পুলিশ সুপার (এসপি) রকিব আহমেদ ট্রাফিক কনস্টেবল আবু হানিফকে সাময়িক বরখাস্ত করেন এবং টিএসআই উজ্জলকে পুলিশ লাইনে ক্লোজ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শতাধিক সাধারণ মানুষ জানান, টিএসআই উজ্বলের নিত্যদিনের কর্মকান্ড ছিলো বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ নেয়া। তবে ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীরের এমন স্বপ্রণোদিত কঠোর হস্তক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। এমনকি টিএসআই উজ্জ্বলকে পুলিশ লাইনে ক্লোজ ও কনস্টেবল আবু হানিফকে বরখাস্তের খবরে আনন্দ উল্লাস করেছে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ। পাশাপাশি ভবিষ্যতে কাগজপত্র তল্লাশির নামে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয় এমনটাই দাবি করেছেন উপস্থিত জনসাধারণ।

ট্রলি চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমীর হামজা বলেন, ভাড়া নিয়ে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু ট্রাফিক পুলিশকে ঘুষ দিতে গিয়ে তাদের লাভের ষোলআনাই শেষ হয়ে যায়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীরের স্বপ্রণোদিত এমন হস্তক্ষেপে আমীর হামজা স্বস্তি প্রকাশ করে বলেন, দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন। যারা অন্যায়-অবিচার দেখলেই সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31