IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে দুই গ্রুপের সংঘর্ষ, সেনা সদস্যসহ ২৫ জনকে আসামি করে দুই মামলা

বদলগাছীতে দুই গ্রুপের সংঘর্ষ, সেনা সদস্যসহ ২৫ জনকে আসামি করে দুই মামলা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই সংঘর্ষে আওয়ামী লীগ নেতা লতিফ সহ দুই পক্ষের অনন্ত ৬জনের অধিক ব্যক্তি আহত হয়েছে। ঘটনায় দুই পক্ষের ২৫ জনকে আসামি করে থানায় পাল্টা পাল্টি পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি নামক গ্রামে।

মামলাও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২শে মে রোববার বিকেলে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রাামের দুই কিশোরের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বেপরোয়া কিশোর মামলায় বর্ণিত ২নং আসামি, কিশোর রেদোয়ানকে মাথায় সজোরে ইট দিয়ে আঘাত করে। রেদোয়ান বিষয়টি বাড়িতে গিয়ে তার বাবাকে জানায়। পরে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভোক্তভোগী রেদোয়ানের পিতা আব্দুল লতিফ পিটার তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন দেখে আঘাতকারী ঐ কিশোরকে ধাওয়া করে। খবর পেয়ে ঐ কিশোর এর পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে প্রকাশ্যে দিবালোকে দেশিয় অস্ত্র, লোহার রড, রামদা, কুড়াল, চাইনিজ কুড়াল নিয়ে এসে দুধকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে আওয়ামী লীগ নেতা লতিফের বাড়ি উঠানে অবস্থান নিয়ে অকোথ্য ভাষায় গালিগালাজ করে। লতিফ বাড়ি বাহিরের বের হয়। এ সময় সেনাসদস্য মশিউর রহমান হাতে ধারালো দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ পিটারকে ধাওয়া করে। মশিউর গ্রুপের সংঘবদ্ধ লোকজন এলোপাথাড়ি ভাবে লাঠি ও রড দিয়ে লতিফসহ তার পরিবারের অনান্য সদস্যদের বেধড়ক মারপিট করে জখম করে এবং দেশিয় ধারালো অস্ত্র দিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন জখম করার ভয় ভীতি প্রদর্শন করে। এতেকরে লতিফ গ্রুপের তিন থেকে ৪জন ব্যক্তি গুরুতর আহত হয়। মারপিট করতে গিয়ে সংঘর্ষের সময় মশিউরের পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়।

স্থানীয়রা আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে ভর্তি করেন। আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ পিটারের শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফ সহ তার পরিবারের আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে। এসময় মশিউর গ্রুপের আহত বকুল হোসেন বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

এঘটনায় গত ২৩শে মে সোমবার রাত ১২টার পরে দুধকুড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ পিটার বাদী হয়ে একই গ্রামের বেলাল হোসেন নান্টু ছেলে সেনাসদস্য মশিউর রহমান কে ১নং আসামি করে ১৫ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করে।

অপর দিকে একই দিন রাত ১২টা ০১ মিনিটে সেনাসদস্য মশিউরের চাচা তাছের উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন বাদি হয়ে আওয়ামী লীগ নেতা লতিফ সহ ১০জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।

সরেজমিনে ২৭শে মে শুক্রবার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির দুধকুড়ি গ্রামে গেলে জানাযায়, কথা কাটাকাটি কে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। মারামারিতে সেনা সদস্য পিস্তল সহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল লতিফের বাড়িতে হামলা চালায়। এতে পুরুষসহ মহিলা আহত হয়।

ঘটানার সময় রাস্তার পাশের দোকানে ছেলের খাবার কিনতে আসা সাবিনা (২৫) বলেন, আব্দুল লতিফ ছেলের মোটর সাইকেলে করে কাঁধে কুড়াল নিয়ে যাবার সভয় মারার কথা বললে সাবিনা দেখতে পেয়ে তুফানের বাড়ীতে খবর দিলে সেনা সদস্য মশিউর রহমান দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল লতিফের বাড়ী আঙ্গিনায় দলবল নিয়ে গিয়ে মহিলা ও পুরুষকে বেধরক মারপিট করে।

এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক লতিফের পাশেরবাড়ীর মহিলা বলেন, পিস্তল সহ হাতে হাসুয়া নিয়ে সেনা সদস্য মশিউর রহমান প্রায় ২০ জনের দল নিয়ে আব্দুল লতিফের বাড়ীতে এসে পরিবারের সবাই কে বেধরক মারপিট করে। আশেপাশের লোকজন ভয়ে এগিয়ে আসেনি।

স্থানীয় দুধকুড়ি জামাল (৬৫) বলেন, আমার বয়সে এমন মারামারি কখনো দেখিনি। গ্রামের মারমারিতে পিস্তল নিয়ে মারামারি করে এই প্রথম দেখলাম।

এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) (ওসি তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ২৩শে সোমবার রাত ১২টার পরে বদলগাছী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31