IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিলশেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্লাশ বর্জন শিক্ষার্থীদের

গোমস্তাপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্লাশ বর্জন শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজে অধ্যক্ষের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আবারো ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা ক্লাস বর্জন করে স্কুল মাঠে অবস্থান নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের কোন উদ্যোগ না নেয়ায় অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগ এবং প্রভাষক রফিকুল ইসলামকে করা শোকজ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন ও গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার ওই প্রতিষ্ঠানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, শিক্ষার্থীরা স্কুল মাঠের বিষয়ে যে দাবি করছে তাঁর বেশীরভাগ যৌক্তিক। তবে তা বাস্তবায়ন করার জন্য কিছুটা সময় লাগবে।

শিক্ষার্থীদের তাদের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদেরকে একটি মহল উস্কানি দিচ্ছে। সে জন্য তাঁরা এই আন্দোলন করছে। আমাদের পদত্যাগের প্রয়োজন হলে আমরা নিজেরাই তা করবো।

আর সিনিয়র প্রভাষক রফিকুল ইসলামকে শোকজের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রফিকুল ইসলাম ছাত্রদের উস্কানিমূলক কথা বলে বারবার আন্দোলনে নামাচ্ছে ও‌ শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্ত সিনিয়র প্রভাষক (মননোবিজ্ঞান) রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়গুলোর সমাধানের উদ্যোগ নিয়েছেন। ছাত্রদের আগামীকাল থেকে পূর্বের ন্যায় ক্লাস করার জন্য অনুরোধ জানিয়েছি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে আমরা ওই প্রতিষ্ঠানে যায়। শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয় সংশ্লিষ্টরা উদ্যোগ নেয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, ওই প্রতিষ্ঠানের সমস্যাগুলো নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আশা করি, দ্রুত সেগুলোর সমাধান করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930