IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সড়ক দুঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ২

সড়ক দুঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ মান্নু(৬৫) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ইসাহাক আলী(৫৫)।

বৃহস্পতিবার বিকালে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের শখের বাজার ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কাঁচারী বাজার এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরের দিকে যাচ্ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ মান্নু।

এ সময়ভর শখের বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আব্দুল মান্নান শাহ গুরুত্বর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে জলঢাকা উপজেলা বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় ইসাহাক আলী(৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।

তিনি একই ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মৃত. ছকর মামুদের ছেলে। এ ঘটনায় অটো চালক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানিয়েছে, জলঢাকা থেকে গোলমুন্ডা যাওয়ার পথে একটি অটোরিক্সা চৌপথি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইছাহাক আলীকে ধাক্কা দেয়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।

দুর্ঘটনা দুজনের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এএসএম মোক্তারুজ্জামান। জলঢাকার দুর্ঘটনায় অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31