IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সড়ক দুর্ঘটনায় বদলগাছী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নিহত

সড়ক দুর্ঘটনায় বদলগাছী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নিহত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম স্বাধীন (৫২) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ (৪০) গুরুত্বর আহত হয়ে বদলগাছী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাইকটি জহুরুল ইসলাম স্বাধীন চালাচ্ছিলেন এবং পিছনে পলাশ বসে ছিলেন।

নিহত জহুরুল ইসলাম স্বাধীন বদলগাছী উপজেলার চাংলা নামক গ্রামের মৃত কাশেম আলী সরদারে ছেলে। আহত এস এম তৌফিক মান্নান পলাশ একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ নভেম্বর ) জহুরু ইসলাম স্বাধীন ও তৌফিক মান্নান পলাশ একই মোটরসাইকেল করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে নওগাঁ থেকে বাড়ী ফেরার পথে কুশারমুড়ী নামক স্থানে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের উপরে বিপরীত দিক বদলগাছী হতে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে জহরুল ইসলাম স্বাধীন ছিটকে পরে ট্রাকের চাকার নিচে মাথা চলে যায়। এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আর অপর জন আহত হন স্থানীয়রা আহত পলাশকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি আবু খালেদ বুলু বলেন, নিহত জহুরুল ইসলাম স্বাধীন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। আর আহত এস এম তৌফিক মান্নান পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে দুই আওয়ামী লীগ নেতা বাড়ী ফিরছিলেন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জহুরুল ইসলাম স্বাধীন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত পলাশ বদলগাছী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031