IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে মামলা না তোলায় ধর্ষিতার মা-বাবাকে মারধর, থানায় অভিযোগ

নিয়ামতপুরে মামলা না তোলায় ধর্ষিতার মা-বাবাকে মারধর, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ধর্ষণের মামলা না তুলে নেওয়ায় এবং মিমাংশায় রাজী না হওয়ায় ধর্ষণের সহায়তাকারী ও তার পরিবারের সদস্যরা ধর্ষণের স্বীকারের মা-বাবাকে মারধর করে। এ বিষয়ে ধর্ষণের স্বীকারের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ধর্ষণের স্বীকারের মা ধর্ষণের সহায়তাকারীর বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় ধর্ষণের সহায়তাকারী উপজেলার ভাবিচা ইউনিয়নের চকদেওলিয়া গ্রামের মোস্তাক আলীর ছেলে রাসেল (২৫), ভাই হোসেন আলী (২২), বাবা মোস্তাক আলী (৬৫), মা মেহেনুর (৫২), হোসেন আলীর স্ত্রী সুরাইয়া (২২) সকলে মিলে তার পথরোধ করে গালিগালাজ শুরু করে মামলা তুলে নেওয়া বা মিমাংশা করার হুমকি দেয়। তখন ধর্ষণের স্বীকারের মা মামলা তার নিজ গতিতেই চলবে বললে উল্লেখিত ব্যক্তিরা ধর্ষণের স্বীকারের মাকে লাঠি দ্বারা আঘাত করে এবং কিল ঘুষি দিয়ে মারাত্মকভাবে জখম করে। ধর্ষণের স্বীকারের মার আত্মচিৎকারে বাবা এগিয়ে আসলে ধর্ষণের সহায়তাকারী রাসেলের ভাই হোসেন আলী হত্যার উদ্দেশ্যে হাসুয়া দ্বারা মাথায় আঘাত করে। এত সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে ধর্ষণের স্বীকারের বাবা বলেন, আমার মেয়েকে রাসেলের সহযোগিতায় গত ২৭ এপ্রিল রাতে মান্দা উপজেলার চককেশব গ্রামের উমর আলীর ছেলে মতিউর রহমান (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে আরো সহযোগিতা করে মান্দা উপজেলার বালূবাজার গ্রামের দেলুর ছেলে রকি (১৯), সুমন (২০), পিতা- অজ্ঞাত, শাহিন (১৯) পিতা অজ্ঞাত, নিয়ামতপুর উপজেলার চকদেওলিয়ার হেলাল (২৫)। গত ২৮ এপ্রিল ধর্ষণের স্বীকার নিজে বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করায় ধর্ষণকারী ও তার সহায়তাকারীরা বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ এখনও দেখিনাই। দেখে তদন্ত করে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31