IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন

বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন প্রায় হারিয়ে যেতে বসেছে। এক সময় সন্ধার আগেই হারিকেনের চিকনি পরিস্কার না করে সন্ধার পর পরই পড়তে বসতে না পারলে বকুনিও খেতো হতো পরিবারের প্রধানদের কাছে।

বর্তমানে উপজেলার গ্রাম বাংলার দু’একটি ঘরে ঘরে হারিকেন দেখা গেলেও জ্বলতে দেখা যায় না। ঘরের কোনায় দেয়ালে জুলিয়ে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে। ঘরে ঘরে বিদ্যুতের আলোও আজ বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন। এক সময় গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেনের পাশাপাশি লেম্পু বাতিও। আর তখনকার ধনাট্য ব্যাক্তিদের ঘরে হারিকেনের পাশাপাশি থাকতো হ্যাঁজাক বাতিও।

উপজেলার গ্রামাপঙ্গাসী গ্রামের প্রবীণ ব্যাক্তি আবুল কাসেমের সাথে কথা হলে তিনি জানান, আজ থেকে প্রায় ৩০ বছর আগে হারিকেন, লেম্পু বাতি, বোমা বাতি সহ হ্যাঁজাক বাতি দিয়ে গ্রামাঞ্জলে রাতে বিয়ে-সাদি, যাত্রা গান, পালাগান, মঞ্চ নাটক, ওয়াজ মাহফিল সহ বাড়িতে করা হতো মিলাদ মাহফিলও। বয়স্কদের রাতের বেলা পড়ানো হতো এই হারিকেন জ্বালিয়েও। এই হারিকেন ও হরেক রকমের লেম্পু বাতি জ্বালানোর জন্য কাঁচের বোতলের গলায় দড়ি বেধে হা-বাজার থেকে কেরোশিন তেল ভরে রেখে দেওয়া হতো ঘরের এক কোনায়।

উপজেলার তেঘরি গ্রামের প্রবীণ এক গৃহীনি জানান, আমাদের সময় প্রাণের স্বামী হাট-বাজার থেকে ফিরতে একটু দেরি হলেই হারিকেন জ্বালিয়ে রাস্তায় দাড়িয়ে থাকতেন বলে জানান তিনি। আবার ডাক পিয়নরা চিঠির বোঝা পিঠে নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলতো এই হারিকেন জ্বালিয়েই। আধুনিকতার ছোঁয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ ও সৌর বিদ্যুতের কাছে গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিকেন এখন প্রায় বিলুপ্তির পথে। উপজেলার গ্রামাঞ্চলে এখনোও দু-একটি বাড়ির ঘরের কোনায় বা দেয়ালে ঝুলিয়ে থাকতে দেখা গেলেও দেখা যায় না ব্যবহার করতে। বর্তমানে গ্রামাঞ্জলে হারিকেন যেমন খুঁজে পাওয়া কঠিন তেমনি বিদ্যুৎ নেই এমন গ্রামাঞ্জলও খুঁজে পাওয়াও কঠিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930