IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে এনজিও পরিচালকের আত্মহত্যা

মহাদেবপুরে এনজিও পরিচালকের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে সোহেল রানা (৩৫) নামের এক এনজিও পরিচালক বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলা সদরের লিচু বাগান এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডিমজাওন গ্রামের সোলাইমান আলীর ছেলে সোহেল রানা উপজেলা সমবায় অফিস থেকে ‘সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে নিবন্ধণকৃত সমিতির জন্য লিচু বাগান এলাকায় অফিস ভাড়া নিয়ে ঋণ কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি মহাদেবপুর ছাড়াও বাগডোব বাজারে, পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে, সাপাহার উপজেলা সদরে, ধামইরহাটের আমাইতাড়া মোড়ে ও নওগাঁ সদরে ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে ঋণ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ঋণ কার্যক্রম চালাতে গিয়ে তিনি এফডিআর নামে আমানত স্বরূপ বিভিন্ন লোকজনের নিকট থেকে প্রায় ১০ কোটি টাকা আমানত গ্রহণ করেন। এসব আমানতের বিপরীতে প্রতিমাসে ১ লাখে ২ থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিয়ে থাকেন। উক্ত আমানতের টাকায় ৩০ থেকে ৪০ বিঘা মাঠের জমি কিনেন এবং গ্রামের একটি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণে প্রায় ১ কোটি টাকা খরচ করেন। এসব বিষয় নিয়ে তার শ্বশুর আমিনুল ইসলামের সাথে প্রায় দ্ব›দ্ব লেগে থাকতো। এরই এক পর্যায়ে প্রায় ৩ মাস তার শ্বশুর সোহেল রানাকে সরিয়ে দিয়ে এনজিওর কার্যক্রম পরিচালনা শুরু করেন। পরবর্তীতে বিষয়টি মিমাংসা হলে সপ্তাহ খানেক আগে আবারও সোহেল রানা এনজিওর দায়িত্বভার গ্রহণ করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্বশুর আমিনুল ইসলাম, ভাই সাজ্জাদুল ইসলাম সাজুর সাথে বিষয়গুলো নিয়ে কথাকাটির এক পর্যায়ে সোহেল রানা বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031