IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> মহাদেবপুরে ফসলি জমিতে পুকুর খনন, কমছে আবাদি জমি

মহাদেবপুরে ফসলি জমিতে পুকুর খনন, কমছে আবাদি জমি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর মহাদেবপুরে ফসলি জমিতে অবাধে কাটা হচ্ছে পুকুর। এতে করে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে আবাদি জমি। এ জেলায় উৎপাদিত খাদ্যশস্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণসহ বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে।

বর্তমানে সেই ফসলি জমিগুলোতে অবাধে চলছে পুকুর খনন। কখনও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে দিনের বেলায় আবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলাতে চলছে এসব পুকুর খনন। ফলে দিনদিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে চাষের জমি।

এক শ্রেণির ব্যবসায়ী দিনরাত পুকুর খনন করে সেই মাটি জেলার মহাদেবপুর, পত্নীতলা, মান্দা ও নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় বেঁচে দিচ্ছেন। এতে কৃষক হারাচ্ছেন তাঁদের উর্বর জমির উপরিভাগ। অন্যদিকে সেই সব ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন বলেও অনেকে মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে খনন যন্ত্র দিয়ে জমি খনন করে পুকুর তৈরি করা হচ্ছে। এতে একদিকে যেমন জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে, অন্যদিকে আবাদি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যহত হচ্ছে সেচব্যবস্থাও। নদীনালা, খালবিল বাদে এ উপজেলায় প্রায় ৩২ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে।

শ্রেণিভেদে এসব জমিতে প্রায় সারা বছরই কোনো না কোনো ফসল আবাদ হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দিন দিন কমে যাচ্ছে এসব ফসলি জমি। এসব পুকুর খননে স্থানীয়রা বাধা দিলে অনেক সময় এসব ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার দাপট দেখান বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সফাপুর ইউনিয়নের তাতারপুর মৌজার প্রায় ১ একর জমিতে স্থানীয় আওয়ামীল নেতা ও মহাদেবপুর কৃষি ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ময়নুল ইসলাম ভূমি আইন উপেক্ষা করে এই পুকুর খনন করছেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি স্থানীয়রা গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ময়নুল ইসলাম বলেন, তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং গত স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সফাপুর ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া ‘উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে এ পুকুর খনন করছি।’ গণমাধ্যমকর্মী উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিপত্রটি দেখতে চাইলে ২দিন অতিক্রম হওয়ার পরও তিনি তা দেখাতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, ‘যত্রতত্র পুকুর খননের ফলে ফসলি জমি হ্রাস পাচ্ছে। এতে ফসলের উৎপাদন কমছে। ঘটনাটি আমার জানা নেই, তবে আমার জানামতে, তার পুকুর খননের কোনো অনুমতি নেই।’

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘পুকুর খননের অনুমতি দেয়ার কোনো প্রশ্নই উঠেনা, এ উপজেলায় কোথাও কোনো পুকুর কাটার অনুমতি দেয়া হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930