IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভিসতা ইলেকট্রনিকসের শো-রুমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা ইলেকট্রনিকসের শো-রুমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, এক বেদের মেয়ে জোসনা সিনেমা দিয়েই মন্ত্রী-মিনিস্টার হতে পারতাম। কিন্তু আমি সেদিকে যায়নি। আমি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন তাই করেছি। এখনও যে এসব অফার করেনা, তা না। আমি জানি, সেগুলো করতে গেলে আমার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস তা রাখতে পারব না।

শনিবার (২৫ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ভিসতা ইলেকট্রনিকসের শো-রুমের উদ্বোধনী তিনি এসব কথা বলেন।

এসময় নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমি যতটা পারি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি। মানুষ পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আমিও চলে যাব। কিন্তু আমার কামনা একটায়, আমি মরে গেলে যেন দেশের মানুষ কাঁদে। এতটুকুই অর্জন করতে চাই, এরচেয়ে বেশি কিছু চাই না।

সড়ক দূর্ঘটনার জন্য অটোরিকশার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সারাদেশে রাজশাহী শহরকে আমরা সুন্দর ও পরিপাটি হিসেবে জানি। কিন্তু আজকেও সেখানে দেখলাম সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় ভরে যাচ্ছে৷ যতগুলো হয়েছে সে পর্যন্ত রেখে এখনই যদি বন্ধ না করা হয়, তাহলে রাজশাহী শহরেও কেউ চলতে পারবে না। শুরু থেকেই পরিকল্পনা করে কাজ করলে পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা করা সম্ভব। তা না হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এসব ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের প্রশিক্ষণ দেয়া ও লাইসেন্স প্রদান করার পাশাপাশি গাড়ির ফিটনেস পরীক্ষা করলে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে।

শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিসতা ইলেকট্রনিকস এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, নিরাপদ সড়ক চাই-নিসচার মহাসচিব ও ভিসতা ইলেকট্রনিকস এর উপদেষ্টা একে আজাদ হোসেন, সড়ক চাই-নিসচা রাজশাহী শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ পাঠানসহ অন্যান্যরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31