IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে সিজারের পর প্রসূতি মৃত্যুর অভিযোগ

নন্দীগ্রামে সিজারের পর প্রসূতি মৃত্যুর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণে আফছানা মিমি (১৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের ছিলামপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা বলেন, আফছানা মিমির প্রসব ব্যথা শুরু হলে শুক্রবার (২৪ মে) সকালে নন্দীগ্রাম নিউ মডেল ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে পি, কে শাহী নামের একজন চিকিৎসক অস্ত্রপচারের (সিজার) মাধ্যমে আফছানা মিমি কন্যা সন্তান প্রসব করেন। অস্ত্রপচারের পর থেকেই প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে থাকে। তার শরীরে চার ব্যাগ রক্ত দেওয়া হয়। অবস্থা খারাপ দেখে ক্লিনিক কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের নিয়ে বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষন পরে তার মৃত্যু হয়।

আফছানা মিমির বাবা আরিফুল ইসলাম বলেন, আমার একটিমাত্র মেয়ে। তারা আমার মেয়েটাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। বগুড়া হাসপাতালে আমার মেয়ে মরার পর ক্লিনিকের দুইজন পালিয়ে গেছ্।ে আমাদের ক্লিনিকের লোকজন ডেকেছে দেখি কি বলে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম নিউ মডেল ক্লিনিকের মালিক পক্ষ গৌতম কুমার বলেন, আফছানা মিমি মৃত্যু বরণ করেছে এই বিষয়টি সত্য। তবে তাদের পরিবারের সাথে মিমাংসা করার চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, নন্দীগ্রাম নিউ মডেল ক্লিনিকে প্রসূতি মৃত্যু বিষয়টি শুনেছি। এ বিষয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেইন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31