IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে পর্বশত্রুতার জেরে ২০০টি চারা আমগাছ বিনষ্ট

ফুলবাড়ীতে পর্বশত্রুতার জেরে ২০০টি চারা আমগাছ বিনষ্ট

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে রেজাউল আলম নামে একজন চিকিৎসকের আম ও আনারস বাগানের প্রায় ২০০টি ফলজ আমের গাছ উপড়ানোসহ আনারস ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভার তেতুলিয়া গ্রামে স্বপ্নপুরি রোডে। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক রেজাউল আলমের ছোট ভাই খাদিমুল ইসলাম ফুলবাড়ী থানায় বাদী হয়ে একটি সাধারণ ডাইরি করেন।

বাদী খাদেমুল ইসলাম জানান, তার ভাই রেজাউল আলম তেতুলিয়া মৌজার জে,এল ৫৪, খতিয়ান নং ২৮৯, ১২৬১ নং দাগের ৩৩ শতক ক্রয়কৃত জমিতে গত কয়েক বছর ধরে বাগান আকারে আম ও আনারসের চাষ করে আসতেছেন। তার ভাই পেশাগত কারনে রংপুরে থাকায় বাগানগুলো কাছে থেকে দেখাশুনা করা সম্ভব হয়না। গত দেড় বছর পূর্বে প্রায় ২০০ টি আমের গাছ সেখানে লাগানো হয়। বর্তমানে প্রতিটি গাছেই থোকায় থোকায় আম ধরেছিল। কিন্তু গতকাল সকাল সাতটায় জমিতে গিয়ে দেখা যায় সব আমের গাছ উপড়ানো ও আনারসের ক্ষেত লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। আম ও আনারসসহ প্রায় আড়াই ল টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রতিবেশী খেরাজ উদ্দিনের ছেলে রাকিব খান দীর্ঘদিন থেকে এই জমি ও বাগান নিয়ে শত্রুতা করে আসছিল বলে সে এই কাজটি করেছে বলে সন্দেহ পোষণ করছে ভুক্তভোগী।

জানা যায়, ক্ষেতের পাশেই রাকিবের গোডাউন ঘর। সে প্রায় আমার ভাইয়ের জমির বেড়ার উপর মাটি দিয়ে আইল সরিয়ে দিত। এর প্রতিবাদে কিছু বলতে গেলে হুমকি দিত। যখন তখন ভয়-ভীতি প্রদর্শন করতো। তাছাড়া ঘটনার আগের দিন রাতে সে তার বন্ধু-বান্ধব নিয়ে সারারাত পিকনিক করে তার গোডাউন ঘরে। খাদিমুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ২০০ টি আম গাছ উপড়ানো ও আনারস ক্ষেতের ক্ষয়ক্ষতি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31