IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিক্ষার্থী

রাণীনগরে শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে শিক্ষকের বেত্রাঘাতে রাজ মন্ডল (১৩) নামে এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাজ উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী এবং উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার (২ জুন) দুপুরে এঘটনা ঘটার পর বিকেল তিনটা নাগাদ তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম।

শিক্ষার্থীর ফুফু চম্পা আক্তার জানান, শনিবার সকালে তার ভাতিজা রাজ মন্ডল বিদ্যালয়ে যায়। এর পর ক্লাস রুমের ব্রেঞ্চে বোতল থেকে পানি পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শিক্ষক আব্দুল মান্নান ক্লাস নিতে এতে রাজ মন্ডলকে বেধরক বেত্রাঘাত করে। একই সময় অন্য শিক্ষক উদয় কুমার সরকার এসে তিনিও রাজকে বেধরক বেত্রাঘাত করে। বেত্রাঘাতে অসুস্থ্য হয়ে পরলে বিদ্যালয়েই প্রাথমিক চিকি’সা দিয়ে রাজের বাড়ীতে খবর দেয়া হয়। পরে পরিবারের লোকজন গিয়ে রাজকে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

রাজ মন্ডলের পিতা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলের শরীরে বেত্রাঘাতের ২২টি দাগ রয়েছে। পড়া লেখা বিষয়ে মারপিট বা শ্বাসন করলে আমার কিছু বলার ছিলনা। কিন্তু শিক্ষার্থীদের দ্বন্দ্বের কারণে শিক্ষকরা এভাবে আমার ছেলেকে বেত্রাঘাত করতে পারেনা। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবি জানাচ্ছি।

শিক্ষক উদয় কুমার সরকার বলেন, অন্য ক্লাস থেকে বের হবার সময় দেখি ৮ম শ্রেনীর শ্রেনী কক্ষে চি’কার চেচামেচি হচ্ছে। এসময় ওই শ্রেনী কক্ষে এগিয়ে গেলে শিক্ষক মান্নানের সাথে রাজের বেয়াদবি দেখে তাকে বেত দিয়ে একটা বাড়ী দিয়েছি। তবে এর আগে শিক্ষক মান্নান নাকি কয়েকটা বাড়ী দিয়েছে এটা পরে শুনেছি। অবশ্য পরে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল মান্নানের মোবাইলে কয়েকবার ফোন করে এবং ক্ষুদে বার্তা দিয়েও কোন সারা মেলেনি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, আমি আজকে আমি বিদ্যালয়ে যাইনি। তবে বিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটেছে এটা শুনেছি। আমরা বিষয়টি নিরসনের চেষ্টা করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এঘটনা এখনো আমাকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম বলেন, শিক্ষার্থীকে মারপিট এবং হাসপাতালে ভর্তির বিষয়টি শুনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31