IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় গণধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

মান্দায় গণধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গণর্ধর্ষণ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২ জুন) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন, মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আব্দুর রশিদ (৩৭) ও লালন চৌধুরী (৩৬), নহলা কালুপাড়া গ্রামের নিজাম উদ্দিন (৩০), পারশিমলা গ্রামের আজিজুল হক (২৮) ও প্রান্ত কুমার (১৯)।

এর আগে গত শনিবার (১ জুন) মামলার সহযোগী আসামি নওগাঁর রানীনগর উপজেলার ধনপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মামুনকে (৩৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে মামলার সহযোগী আসামি মামুনের এক বছর আগে মোবাইলফোন পরিচয় ঘটে। পরিচয় সূত্র ধরে মামুনের নওগাঁ শহরের ডিগ্রি কলেজ এলাকার ভাড়া বাসায় তিনি মাঝে মধ্যেই বেড়াতে আসতেন। এই সুবাদে গত ১ জুন মামুন মোবাইলফোনে তাকে নওগাঁ শহরে ডেকে নেয়। এর পর সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে তাকে নিয়ে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের মাঠে ব্রিজের কাছে নিয়ে যায়।

ভিকটিম ও মামলার বাদি বলেন, ‘রাত তখন সাড়ে ১০টা। এসময় মামুন মোবাইলফোনে সেখানে এক ব্যক্তিকে ডেকে নেয়। এর পর সেখানে আরও চার ব্যক্তি উপস্থিত হন। পরে আমাকে ভয়ভীতি দেখিয়ে ও টেনেহিঁচড়ে পাশের একটি পাটখেতে নিয়ে ৬জনে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আমার একটি স্মার্টফোন ও ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, গণধর্ষণের ঘটনায় ভিকটিম বাদি হয়ে ৬জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তারসহ জেলহাজতে পাঠানো হয়। এসময় আসামি নিজাম উদ্দিনের বাড়ি থেকে ভিকটিমের মোবাইলফোন উদ্ধার করে পুলিশ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31