IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> লালপুরে আ.লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লালপুরে আ.লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লালপুরে আ.লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও স্থানীয়রা।

রোববার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শত শত নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মঞ্জুর রহমানের মা রাহেলা বেগম, ভাই গোপালপুর পৌরসভার স্থানীয় কমিশনার মাসুদ রানা, লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, মাইনুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, মঞ্জুর রহমানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি জমাদেন নেতা কর্মীরা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে মনজুর রহমান মঞ্জুকে মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31