IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে পা হারানো শরীফ উদ্দিনকে অটোভ্যান উপহার

ধামইরহাটে পা হারানো শরীফ উদ্দিনকে অটোভ্যান উপহার

ধামইরহাটে পা হারানো শরীফ উদ্দিনকে অটোভ্যান উপহার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় পা হারানো শরিফ উদ্দিনকে একটি অটোভ্যান কিনে দেওয়া হয়েছে। ঈদের আগের দিন এই উপহার পেয়ে আনন্দে আত্মহারা পঙ্গু শরীফ উদ্দিন। খুশিতে দুচোখ দিয়ে আনন্দের অশ্রু বইতে দেখা গেছে।

জানা গেছে, গত বছর আজমির শরীফ দর্শনে গিয়ে ভারতের দিল্লীতে থাকাবস্থায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শরীফ উদ্দিনের শরীরের উপর দিয়ে চালিয়ে দেন, এতে শরীফ উদ্দিনের ডান পায়ের মারাত্বক ক্ষতি হয়। অনেক কষ্টে দেশে আসলে অর্থের অভাবে অনুন্নত চিকিৎসায় এক পর্যায়ে পা কেটে ফেলতে হয় শরীফ উদ্দিনকে। পা হারানো শরীফ উদ্দিন অসহায় ভাবে জীবন যাপন করছিল। লোকমুখে বিষয়টি জানতে পেরে দেখাবো আলোর পথ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান সংগঠনের মাধ্যমে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা গ্রহণ করে শরীফ উদ্দিনকে ঈদের আগের দিন ঈদ উপহার হিসেবে একটি অটো চার্জার ভ্যান প্রদান করেন। ১৬ জুন সন্ধ্যায় ধামইরহাট বিএম ভবন এলাকায় এই ভ্যানটি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বিশিষ্ট ব্যাংকার মেহেদী মোর্শেদ বাবু, দেখাবো আলোর পথ সংগঠনের অন্যতম সদস্য মমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন প্রমুখ।

ঈদের আগের দিন উপার্জনের জন্য একটি ভ্যান উপহার পেয়ে সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও যারা ভ্যান ক্রয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য প্রাণ ভরে করতে দেখা যায় অসহায় শরীফ উদ্দিনকে।

তিনি বলেন, ‘আমি পা হারিয়ে অসহায় ভাবে দিনযাপন করতাম, সন্তানরাও মুখ ফিরিয়ে নেওয়ার মত অবস্থায়, তারাও তাদের সংসার নিয়ে অভাব-অনটনে দিনপার করে, আমি খুব কষ্টেই ছিলাম, ভ্যানটি পেয়ে আমি ও আমার স্ত্রীকে দু মুঠো ভাত তুলে দিতে পারবো, আমি দেখাবো আলোর পথ তথা সহযোগিতার কারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31