IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

মান্দায় বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

মান্দায় বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় রাতারাতি অনুমোদন দেওয়া ৮ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক সহ সভাপতি আফাজ উদ্দিন মোল্লা, বিএনপিনেতা রফিকুল ইসলাম, নুর বকস মণ্ডল, মোজাম্মেল হক, সাইদুর রহমান মোল্লা, ফজলুল বারী সাফি, ডা. রইছ উদ্দিন, জেএম নাজিম উদ্দিন ও প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরেও উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নুরুল্লাবাদ, কাঁশোপাড়া ও কশব ইউনিয়নে কোনো সম্মেলন করা হয়নি। অথচ বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এসব ইউনিয়নে কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু।

বক্তারা অভিযোগ করে বলেন, অনুমোদনপ্রাপ্ত ৮ ইউনিয়নে এখন পর্যন্ত আহবায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্মেলনে ছাড়াই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে রাতারাতি এসব ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এসব পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয় প্রতিবাদ সভায়।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ অক্টোবর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়। এর পর ১৪ ইউনিয়নে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ২বছর পর শুধুমাত্র মৈনম ইউনিয়নে সম্মেলন হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ৫ বছর পেরিয়ে গেলেও অবশিষ্ট ইউনিয়নগুলোতে কোনো সম্মেলন করতে পারেনি আহবায়ক কমিটি।

তবে রাতারাতি পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। তিনি বলেন, সাংগঠনিক নিয়মনীতি মেনেই ৮ ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো অনিয়ম করা হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31