IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> রহনপুর-সিঙ্গাবাদ রুটে রাজশাহী-কলকাতা ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীকে ডিও

রহনপুর-সিঙ্গাবাদ রুটে রাজশাহী-কলকাতা ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীকে ডিও

রহনপুর-সিঙ্গাবাদ রুটে রাজশাহী-কলকাতা ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীকে ডিও

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে প্রস্তাবিত রাজশাহী-কলকাতা যাত্রীবাহী ট্রেনটি ব্রিটিশ আমলে নির্মিত রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে চলাচলের জন্য ডিও লেটার দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। এ বিষয়ে বৃহস্পতিবার রেলভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সাথে দেখা করে তার হাতে পত্রটি হস্তান্তর দেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান জানান, আমাকে সোমবার এ বিষয়ে একটি আবেদন দেয় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ ও নাটোর জেলার জনসাধারণের সুবিধার্থে গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে এ অঞ্চলের প্রানের দাবী বাস্তবায়ন করেছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি রেলমন্ত্রীর শরণাপন্ন হয়েছি।

তিনি জানান, রাজশাহী থেকে রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে কলকাতার দূরত্ব ৩০০-৪০০ কিলোমিটার।এ রুট দিয়ে রাজশাহী থেকে কলকাতা পৌঁছাতে সর্বোচ্চ ৮ -৯ ঘন্টা লাগতে পারে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী স্টেশন রহনপুরে যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার জনসাধারণের সুবিধা হবে। এখানে সেগুলো সম্পন্ন করতে রেলওয়ের যথেষ্ট জায়গা রয়েছে।

গত ২২জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করায় তাকে আমি এ অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, আড়াই হাজার বছরের পুরনো বানিজ্য কেন্দ্র রহনপুর থেকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সিঙ্গাবাদ স্টেশনের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আর সেখান থেকে ওল্ড মালদহ স্টেশনের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গের এ স্টেশন থেকে সমগ্র ভারত রেলপথে যাতয়াত করা যায়। এছাড়া এ রুট দিয়ে ভবিষ্যতে নেপালের সাথেও রেল যোগাযোগ চালুর সুযোগ রয়েছে। এছাড়া রাজশাহী অঞ্চলের মানুষের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদবাদ জেলার বাসিন্দাদের সাথে আত্মিক সম্পর্ক বিদ্যমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31