IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> আত্রাই ও ফকিন্নি নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে এমপি গামা

আত্রাই ও ফকিন্নি নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে এমপি গামা

আত্রাই ও ফকিন্নি নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে এমপি গামা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নওগাঁর মান্দায় হু হু করে বাড়ছে আত্রাই ও ফকিন্নি নদীর পানি। বর্তমানে এ দুটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এরই মধ্যে বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নদীপাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবছরের বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি বেড়িবাঁধ মেরামত করা হয়নি। ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া উত্তর নুরুল্লাবাদ ও চকরামপুর এলাকায় বেড়িবাঁধের দুটি স্থান আজও অরক্ষিত অবস্থায় রয়েছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে ভাঙা এসব স্থান দিয়ে পানি অনায়াসে লোকালয়ে প্রবেশ করবে। পানিবন্দি হয়ে পড়বে অন্তত এক হাজার পরিবার।

এদিকে আত্রাই ও ফকিন্নি নদীর পানি বাড়তে থাকায় বৃহস্পতিবার (৩ জুলাই) নদী দুটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পানি বিপৎসীমা অতিক্রিম করলে এ দুই নদীর উভয় তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। পানি বিপৎসীমা অতিক্রম করার আগেই ঝুঁকিপূর্ণ এসব স্থান সংস্কার করা হলে বন্যার প্রবনতা অনেকাংশে কমে যাবে। তখন নদীপাড়ের মানুষকে আর নির্ঘুম রাত কাটাতে হবে না। পাহারা বসাতে হবে না বন্যানিয়ন্ত্রণ বাঁধে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা বলেন, বন্যা মোকাবেলায় সবধরণের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করার জন্য নওগাঁ পানি উন্নয়নবোর্ডকে নির্দেশ নেওয়া হয়েছে।

এমপি গামা আরও বলেন, বন্যা মোকাবেলায় পাউবোর পাশাপাশিকাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সজাগ থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31