IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন

মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন

মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার শিবগঞ্জ মোড় শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করতেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত।

রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ. এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা।

আরও উপস্থিত ছিলেন, শিব বিগ্রহ মন্দিরের সভাপতি মিলন কুমার সরকার, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অনুক‚ল চন্দ্র সাহা বুদু, পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাত কুশুম ব্যানার্জী বাবুল ছাড়াও বিভিন্ন মন্দির কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মীয় নেতারা।

আয়োজক কমিটি জানান, দুপুর দু’টায় হবে রথের দ্বিতীয় টান এবং বিকেল সাড়ে পাঁচ টায় হবে তৃতীয় টানের মাধ্যমে পুরাতন ব্রিজ সংলগ্ন রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এছাড়া আগামী ১৫ জুলাই সোমবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31