IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ

মান্দায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এলজিইডি প্রকৌশলী শাইদুর রহমান মিঞার বিরুদ্ধে বিভিন্ন কাজে দায়িত্বহীনতা ও কর্তব্য কাজে অবহেলার অভিযোগ উঠেছে।

উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের মেরামত ও সংস্কার কাজ সমাপ্ত না হওয়া স্বত্তে¡ও ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদানের পাঁয়তারা করেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে।

এছাড়াও পিআরএলে থাকা ওই দপ্তরের দুজন কর্মচারীকে দিয়ে দাপ্তরিক কাজ করিয়ে নিচ্ছেন উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা। এসব বিষয়ে তাকে কৈফিরত তলব করে পত্র দিয়েছেন নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

খোঁজ নিয়ে জানা গেছে, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মেরামত ও সংস্কার কাজ করার জন্য দরপত্র আহবান করে উপজেলা এলজিইডি দপ্তর। শুরু থেকেই এ কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠে। কয়েকটি ইউনিয়ন পরিষদে কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে কাজ সমাপ্ত হওয়ার আগেই উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা চুড়ান্ত বিল প্রদানের জন্য ইউএনওর দপ্তরে দাখিল করেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত জুন মাসের নওগাঁ জেলা সমন্বয় সভায় মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেন। এরপর ১৪ ইউনিয়ন পরিষদের মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন এলজিইডি নওগাঁর সহকারী প্রকৌশলী শাহরিয়ার।

এসময় অধিকাংশ ইউনিয়ন পরিষদের কাজই অসমাপ্ত পাওয়া যায়। যে কাজগুলো সমাপ্ত হয়েছে তাও মানসম্মত হয়নি। এর পরও অসমাপ্ত মেরামত ও সংস্কার কাজের চূড়ান্ত বিল ঠিকাদারকে প্রদানের জন্য ইউএনওর কাছে দাখিল করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মান্দা এলজিইডি দপ্তরের এক অফিস স্টাফ বলেন, এ অফিসের হিসাবরক্ষক আমিনুল ইসলাম পিআরএলে যাওয়ার পর ওই পদে নিয়ামতপুর উপজেলায় কর্মরত হিসাবরক্ষক এনামুল হককে এখানে বদলি করা হয়। কিন্তু তার যোগদানপত্র উপজেলা প্রকৌশলী গ্রহণ না করে বিভিন্নভাবে টালবাহান করেন। এসময় পিআরএলে থাকা আমিনুল ইসলামের সহায়তায় কমিউনিটি অর্গানাইজার আবুল কাশেমকে দিয়ে হিসাব সংক্রান্ত আর্থিক কার্যক্রম সম্পাদন করেন।

অভিযোগের এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, ‘এটি সম্পূর্ণ বিভাগীয় বিষয়। কৈফিয়ত তলবের পর আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাব দাখিল করেছি।

এ প্রসঙ্গে এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, মান্দা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বহীনতা ও কর্তব্য কাজে অবহেলার সত্যতা মিলেছে। এ জন্য তাকে কৈফিয়ত তলবসহ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31