IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে ৪ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে ৪ আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জে : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হলো।

গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী ৩৩ টি ককটেল, ৭ টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা ১। আজম আলী (৩৯) পিতাঃ মোঃ জেন্টু আলী,২। সাহেব আলী (২২) পিতা- ময়েজ আলী উভয় সাং ঢোড়বোনা থানা- শিবগঞ্জ ৩। তাজ হাসান হৃদয় (২১) পিতা- যুবায়ের রহমান সাং বোলতলা চকবহরম থানা- সদর মডেল জেলা – চাঁপাইনবাবগঞ্জ ৪। ফিরোজ (২৮) পিতা- মৃত আলাউদ্দিন সাং রসিক নগর থানা- শিবগঞ্জ জেলা -চাঁপাইনবাবগঞ্জ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৪ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের এক আসামি আজমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

পরে রাজশাহী থেকে আগত পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য, গত ২৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় হত্যা করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31