IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার অভিযোগ

মহাদেবপুরে টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়ে টাকা নেযার অভিযোগ উঠেছে খাজুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেনের বিরুদ্ধে। টাকা দিলে অনেক সুস্থ মানুষকেও সুবর্ণ নাগরিকের কার্ড দিয়ে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত অর্থ বছরের বরাদ্দকৃত ভাতা মঙ্গলবার (৯ জুলাই) ৯ নং ওয়ার্ডের খোর্দ্দকালনা মন্ডলপাড়ায় সংশ্লিষ্ট ব্যাংক সুবিধাভোগীদের মাঝে এ টাকা বিতরণ শুরু করে। সেখানে ইউপি সদস্য তার সীলসহ প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ৪ হাজার দাবী করে চিরকুট দেয়। প্রতিবন্ধী ভাতাভোগীরা টাকা উত্তোলন করলে ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীনকে ও অফিস খরচ দেয়ার কথা বলে প্রত্যেক ভাতা ভোগীর কাছ থেকে ৪ হাজার টাকা করে আদায় করতে থাকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে তার ভাতা বন্ধ করে দেয়ার হুমকীও দেন তিনি। বিষয়টি জানাজানি হলে সেখানে ভাতা বিতরণ বন্ধ করে দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা পর আবারও ভাতা বিতরণ শুরু করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হরিশ্চন্দ্রপুর গ্রামের কয়েকজন প্রতিবন্ধীর অভিভাবক জানান, এ ওয়ার্ডে ইউপি সদস্য আলমগীর হোসেন এবার প্রায় ৪০০ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। এদের মধ্যে অনেকেই সুস্থ স্বাভাবিক মানুষ। টাকার নিয়ে আলমগীর মেম্বার, চেয়ারম্যান ও সমাজসেবা অফিসের সহযোগিতায় ওইসব মানুষকে প্রতিবন্ধী ভাতার সুযোগ করে দিয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আলমগীর হোসেন টাকা নেয়া বা চিরকুট পাঠানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকেই প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেননি এবং কারো কাছে কোনো টাকাও নেননি। তার সীলমোহরকৃত চিরকুট অন্যকেউ বিতরণ করেছেন। তাছাড়া সেখানে তার স্বাক্ষরও নেই।

এ বিষয়ে জানতে খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিনকে ফোন দেয়া হলে তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেন, মানুষ টাকা দেয় কেন? পরে টাকা নেয়ার সত্যতা স্বীকার করে তিনি জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নেয়ার পাওয়ায় তাৎক্ষণিক সেখানে টাকা বিতরণ বন্ধ করে পরিষদে নিয়ে এসে প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়।

মহাদেবপুর উপজেলা সমাজসেবা অফিসার অতি: দায়িত্ব রাজিব আহমেদ বলেন, বিষয়টি তার জানা নেই, তবে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার জন্য যদি কেউ টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর সুপারিশ করবেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি আপনার মাধ্যমেই প্রথম জানলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31