IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ১৫০ বছরের পুরোনো ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ২২ জোড়া ট্রেন

১৫০ বছরের পুরোনো ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ২২ জোড়া ট্রেন

১৫০ বছরের পুরোনো ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ২২ জোড়া ট্রেন

১৫০ বছরের পুরোনো ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ২২ জোড়া ট্রেন।

ধূমকেতু প্রতিবেদক : প্রায় দেড়শ বছর আগে তৎকালীন বৃটিশ সরকার পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলের ঈশ্বরদী-রাজশাহী ও পার্বতীপুর রেলরুটে নির্মাণ করেছিল ২১৪ নম্বর রেলওয়ে গার্ডার ব্রিজ।

জানাগেছে, ১৬০ ফুট লম্বা ৮টি স্প্যান বিশিষ্ট ৭ পিলারের ডাবল লাইনের ব্রিজটির আয়ুষ্কাল ব্রিটিশ প্রকৌশলীরা ধরেছিলেন প্রায় একশ বছর। ইটের মাঝে চুন-সুড়কি এবং ভাতের মাড় দিয়ে তৈরি ব্রিজটি নির্মাণ করার পর ব্যবহারের মেয়াদকাল শেষ হয়েছে ৫০ বছর আগেই। ব্রীজটির বর্তমান বয়স প্রায় ১৫০ বছর পেরিয়ে গেছে।

শুক্রবার ৩ জানুয়ারি সরজমিনে দেখা গেছে ব্রীজটির করুনদশা। চুন-সুড়কির গুণাগুণ নষ্ট হয়ে বেড ব্লক ও পিলারে ফাটল ধরে ব্রিজটি ব্যবহারের অনুপোযোগী, ট্রেন চলছে এখন ঝুঁকি নিয়ে।

বর্তমানে ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজের ওপর দিয়ে মাত্র ১০ কিলোমিটার গতিতে রাজধানী ঢাকাসহ উত্তর-দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী ২২ জোড়া ট্রেন অর্থাৎ যাত্রীবাহী ৪৪টি আন্তঃনগর-মেইল-লোকাল ট্রেনসহ মালবাহী ট্রেন।

এতে নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে ট্রেন চলাচল করছে ব্রীজের উপর দিয়ে। ঈশ্বরদী বাইপাস স্টেশন- আজিমনগর রেলস্টেশনে মাঝে ব্রীজটির দুই প্রান্তে রেললাইনের মাঝে লাল কাপড়ের ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে।

দূর থেকে লাল সংকেত দেখে ব্রিজে ওঠার আগেই চালকেরা ট্রেনকে দুই পাশে শূন্য কিলোমিটারে থামিয়ে দিচ্ছেন। পরে চালকরা ওটিপিতে স্বাক্ষর করে মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেনগুলো পারাপার করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ট্রেনগুলো চলাচল করছে। ফলে ভোগান্তি বেড়েছে ট্রেন যাত্রীদের।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোছা. হাসিনা বেগম জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ২১৪ নাম্বার ব্রিজের ওপর দিয়ে ২২ জোড়া অর্থাৎ ৪৪টি ট্রেন চলাচল করে। তার মধ্যে ২০ জোড়া আন্তঃনগর ২ জোড়া মেইল ও ২ জোড়া লোকাল রয়েছে। শুধুমাত্র ১২ জোড়া আন্তঃনগর ট্রেন ঢাকা অভিমুখে চলাচল করে।

এর মধ্যে ঢাকাগামী আন্তঃনগরগুলো হলো- রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস, সিল্কিসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু, মধুমতি এক্সপ্রেস। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, বুড়িমাড়ী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, ঈশ্বরদী জংশন স্টেশন আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ২১৪ নাম্বার গার্ডার ব্রিজটি প্রায় দেড়শ বছরের পুরোনো রেলব্রিজ। ব্রিজটি নির্মাণের পর কখনোই সংস্কার হয়নি। ১৬০ ফুট লম্বা ব্রিজটির আয়ুষ্কাল পেরিয়েও ৫০ বছর অতিক্রম করেছে। রেলওয়ে ব্রিজটি নির্মাণের সময় যে ধারণ ক্ষমতা ছিল, কিন্তু এই রেলপথ দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের মধ্যে যাত্রীবাহী ৪৪টি ট্রেন সপ্তাহের একদিন ছাড়া প্রতিদিনই চলাচল করে। এছাড়া অতিরিক্ত লোডের ধারণক্ষমতা সম্পন্ন ট্রেন যাতায়াত করার কারণে ব্রিজটির পিলার-বেডব্লকগুলোতে ফাটল ধরেছে। ট্রেনগুলো অতিক্রম করার সময় কেঁপে ওঠে পিলারগুলো। দ্রুত ব্রিজটির সংস্কার দরকার। যে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ তখন ডেডস্টপ ঘোষণা করা হয়।

বীরবল মণ্ডল আরও জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় সর্বমোট ৫৬১টি বড়-ছোট গার্ডার ব্রিজ ও কালভার্ট ব্রিজ রয়েছে। সবগুলো ব্রিজ সেই ব্রিটিশ আমলে তৈরি। তার মধ্যে গত বছরে ৫টি গুরুত্বপূর্ণ রেলওয়ে ব্রিজ সংস্কার করা হয়েছে। এ বছরে ঈশ্বরদী-রাজশাহী রুটে বড় দুইটি গার্ডার ব্রিজ ও ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটে ছয়টি ব্রিজ নতুন করে সংস্কার করা হয়েছে। ওই আটটি ব্রিজ অতিক্রম করে যে আন্তঃনগর-মেইল ও-লোকাল ট্রেন ২১৪ নাম্বার ব্রিজ দিয়ে আসা-যাওয়া করে। এই ব্রিজটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। ব্রীজটির সংস্কার কাজ দ্রুত শুরু হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক আসাদ জানান, মানুষ এখন ট্রেনমুখী। ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হওয়ার কারণেই মানুষ ট্রেনেই চড়ে। বাংলাদেশ রেলওয়ে যেহেতু একটি সেবামূলক প্রতিষ্ঠান। নিরাপদে যাত্রীবাহী ট্রেনগুলো যেন চলতে পারে, যেন কোনো অসুবিধাই না হয়। আমরা ইতিমধ্যে সব পুরোনো ব্রিজগুলো পরিদর্শন করে, ঝুঁকিপূর্ণ ব্রিজ চিহ্নিত করেছি।

তিনি আরও জানান, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজগুলো আমরা প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার কাজ শেষ করেছি। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত সংস্কার করা হবে, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঝুঁকিপূর্ণ কোনো ব্রিজ থাকবে না।

উল্লেখ্য, ১৮৭৪ সালে ট্রেন চালু হওয়ার পর ভারতের জলপাইগুঁড়ি, দার্জিলিং, শিয়ালদহে ট্রেন চলাচল করতো। সে সময় দার্জিলিং মেইল নামে একটি ট্রেন এ রুটে চলাচল করত। ওই সময় ব্রিজটি নির্মাণ করে তৎকালীন ব্রিটিশ সরকার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031