IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ, শ্রমিক ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ, শ্রমিক ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

শ্রমিক ও ছাত্রদলের বহিষ্কৃত ৩ নেতা

শ্রমিক ও ছাত্রদলের বহিষ্কৃত ৩ নেতা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মামলার এজাহারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতার নাম উঠে আসায় ছাত্রদল ও শ্রমিকদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে স্থানীয় নেতারা এই বহিষ্কারের যৌক্তিকতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মামলার বাদী জানান, ঘটনার পর তাদের সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়। অপমান, লজ্জা ও মানসিক চাপে তার প্রথম স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় বাজারে উপস্থিত হয়ে সাহায্য চাইলে, সেখানে উপস্থিত সাংবাদিকদের সহায়তায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

স্থানীয় সাংবাদিক সাদির হোসেন রাহিম জানান, “রোববার সন্ধ্যায় স্থানীয় বাজারে লোকজন জড়ো হতে দেখে আমিসহ,স্থানীয় সহকর্মী আমার সংবাদ পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ইলিয়াস সানি এবং আনন্দ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিব ঘটনাস্থলে যাই। সেখানে আমরা জানতে পারি, এক নারী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং তাকে তার স্বামীসহ স্থানীয়রা বাজারে এনেছেন।”

সাংবাদিকদের পরামর্শে দম্পতি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। এরপর দুই পুলিশ সদস্য এসে তাদের থানায় নিয়ে যান। থানায় গিয়ে বাদী সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব পান তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান জানান, “অভিযোগটি প্রাথমিকভাবে সত্য ধরে নিয়েই তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে মামলার তিন নম্বর আসামি (ভুক্তভোগীর দ্বিতীয় স্ত্রী) আটক হয়ে আদালতে প্রেরিত হয়েছেন।”

শ্রমিকদল ও ছাত্রদলের তিন নেতার বহিষ্কার মামলার বাদী নিজেকে বিএনপির কর্মী দাবি করে বলেন, যারা তার ওপর হামলা চালিয়েছে এবং তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় মূল নেতৃত্ব দেন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন থানা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু জানান, “মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা স্পষ্ট করে দিতে চাই—এই ঘটনায় যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। অপরাধীদের পক্ষে দল কখনো দাঁড়াবে না।”

এদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল এবং যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে বহিষ্কার করা হয়েছে। তবে ওই বিবৃতিতে ধর্ষণের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি।

স্থানীয় নেতাদের দাবি: ‘অন্য রাসেল, রাজনৈতিক ষড়যন্ত্র’ বহিষ্কারের বিষয়টি ঘিরে স্থানীয় ছাত্রদল নেতারা বিভ্রান্তি ও বিরক্তি প্রকাশ করেছেন।

তজুমদ্দিন ছাত্রদলের আহ্বায়ক মামুন জানান, “এজাহারে সাত নম্বর আসামি হিসেবে যে রাসেলের নাম এসেছে, তিনি তজুমদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল নন। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বিএনপি নেতারা আরও দাবি করেন, “একটি কুচক্রী মহল বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। কেন্দ্র হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নামের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ব্যবস্থা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।”

পুলিশের অবস্থান: অপরাধীই মুখ্য, পরিচয় নয় তজুমদ্দিন থানার ওসি মোহাব্বত খান বলেন, “আসামিদের রাজনৈতিক পরিচয় আমাদের জন্য মুখ্য নয়। আমাদের কাছে অপরাধই মুখ্য বিষয়। আমরা সব তথ্য যাচাই করে তদন্ত চালাচ্ছি।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা, ক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে। জনমনে প্রশ্ন—দলীয় পরিচয় ছাপিয়ে কি প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে? নাকি রাজনৈতিক চাপের বলি হবে বিচারপ্রক্রিয়া?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31