ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, ঢাকায় জুলাই আন্দোলনে নিহত শহিদ তারেকের পিতা আসাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ছাত্র সমন্বয়ক নাজমুল হক( নাজিম), হিজবুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


