IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আবাসিক মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।

স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদ্রাসার ছাত্রীরা ঘুমিয়ে পড়ে।

রাত দেড়টার দিকে একতলা পাকা মাদ্রাসা ভবনের আবাসিক হলকক্ষে একত্রে ১৩ ছাত্রী ঘুমিয়ে থাকার সময় হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে মাদ্রাসায় অবস্থানরত একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও শিশুদের পরিবারে খবর দেন।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন।

কিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়। তাকে ঠিকমতো চিকিৎসার সুযোগই পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক।

মেডিক্যাল অফিসার আলিম বলেন, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার বাম পায়ের গোড়ালিতে একটু ক্ষতের চিহ্নও পাওয়া গেছে।

অপরদিকে জামিলার দেহে বাহ্যিকভাবে তেমন কোনো চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের কামড় বা কোনোরকম বিষক্রিয়ায় শিশু দুজনের মৃত্যু হয়েছে। লাশের পরিবর্তনের লক্ষণও সেইরকম। যেহেতু মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা আক্রান্ত হয়নি, তাই ঘটনাটি খাদ্যে বিষক্রিয়াজনিত নাও হতে পারে বলেও মন্তব্য করেন ডা. আলিম।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31