ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বিয়ের পাঁচ মাসের মাথায় দুলালের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর হত্যা মামলায় ২৩ বছর সাজা ভোগ করে সে। সাজা শেষে চলতি বছরের গত ২ জুলাই মুক্তি পেয়েছেন দুলাল হোসেন। ঐ মামলায় ২৫ বছর বয়সে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন দুলাল।
সোমবার (১৮ আগষ্ট) দুপুর ২ টায় নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল সেই ব্যক্তি দুলাল হোসেন কে নতুন একটি মুদি দোকান উপহার হিসাবে দেয়।
দীর্ঘ এই ২৩ বছরে তার জীবন থেকে হারিয়ে গেছে অনেক কিছু। তবে জেলের ভেতরেই গড়ে তোলেন আরেক পৃথিবী। কারাগারের শৃঙ্খলা মেনে চলা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করায় মুক্তির পর নিজ গ্রামে নতুন মুদি দোকান পেলেন দুলাল।
দুলালকে পুনর্বাসন করতে নওগাঁ জেলা প্রশাসকে উদ্যোগে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়েছে। সেই সঙ্গে মূলধন হিসেবে নগদ টাকা ও বসবাসের জন্য একটি বাড়িও দেওয়া হবে তাকে।
দুলাল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে।
দুলাল হোসেন বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রী আত্মহত্যা করে। পরে শ্বশুরের দেওয়া হত্যা মামলায় ২০০২ ইং সালে ২৫ বছর বয়সে যাবজ্জীবন জেল হয় আমার। এরপর ১৪ বছর রাজশাহী জেলা কারাগারে বন্দীদের (সিআইডি) হিসাবে কাজ করেছি। বন্দীরা গোপনে কি পরিকল্পনা করছে তা দেখাশুনা করতেন তিনি। পরে নওগাঁ জেলা কারাগারে নিয়ে আসে আমাকে।
তিনি আরও বলেন, মামলা চলাকালে আদালতে তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। উকিল খরচ ও মামলার অন্যান্য ব্যয় মেটাতে গিয়ে পরিবারের শেষ সম্বল জমিও বিক্রি করে দিতে হয়েছে। খরচ চালাতে ব্যর্থ হয়ে একসময় বিচারের আশা ছেড়ে দেন স্বজনরা। একটা সময় জেলখানায় তাকে আর কেউ দেখতেও আসত না। মাঝে মাঝে মা আয়েশা জেলাখানায় কিছু টাকা দিয়ে আসলেও, তিনি তা খরচ করতেন না। এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পরেন দুলাল হোসেন।
তবে দায়িত্বশীল আচরণ ও শৃঙ্খলা মেনে চলার কারণে কারাগারে সুনাম ছিল দুলালের। কারাগারে বন্দীদের দেখাশুনা করতেন তিনি। এভাবেই কারাগারে ২৩ বছর অতিবাহিত হয় তার।
জেল থেকে মুক্ত হয়ে আগামী জীবনে কি করে চলবেন, তা নিয়ে বেশ দুশ্চিন্তয় পরেন দুলাল। জীবনের এ পর্যায়ে এসে সহযোগিতা ছাড়া সমাজে আর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তাই জেল থেকে ছাড়া পাওয়ার আগে বিকল্প কর্মসংস্থান হিসেবে মুদি দোকান করবেন বলে ঠিক করেন তিনি।
এরপর সেই আবদার তুলে ধরেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির কাছে।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, দুলাল তার জীবনের ২৩ বছর জেল খানাতে ব্যয় করেছে। তার ভিটেমাটি কিছুই নাই। সে কোথায় থাকবে। যদি তাকে বসবাসের জন্য ডিসি সাহেব খাস জমিতে একটি ঘর করে দেয়,তাহলে দুলাল বসবাস করে থাকতে পারবে।
দুলালের মা আয়েশা বলেন, আমি ছেলেকে ফিরে পেয়ে খুবই খুশি। আমার ছেলেকে একটি বাড়ি তৈরী করে দিলে মাথা গোঁজার ঠাই হতো।
নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সমাজের প্রতিটি মানুষই সুন্দরভাবে বাঁচার ও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে । দুলালের জীবন থেকে ২৩টি বছর ঝড়ে গেছে। দুলাল হোসেন আগামীতে যাতে কোনো অপরাধে জড়িয়ে না পড়ে। সে জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। আজকে দুলালকে মুদি দোকান উপহার হিসাবে দেওয়া হয়েছে।


