ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
নিহত ব্যক্তিরা হলো, নাচোল উপজেলার নেজামপুর মরাফেলা দক্ষিণপাড়া গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।
ওসি জানান, অটো রিক্সা চালিয়ে এসে আলমগীর নিজ বাড়িতে ব্যাটারিচালিত ওই অটোরিক্সায় চার্জে দেয়া ছিলো। ভোর সাড়ে ৫ টার দিকে অটো রিক্সাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


