IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলন

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,গাইবান্ধা : ‘দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়।

শনিবার (৩০আগস্ট) বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি কবি গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।

উদ্বোধনী বক্তব্যে তরুণ লেখকদের প্রতি তিনি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল লক্ষ্য হলো প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মাজহার-উল মান্নান, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, কবি মমতাজ বেগম রেখা, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মোদাচ্ছেরুজ্জামান মিলু প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

আলোচনা পর্ব শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে অংশ নেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, রোজাইনা আকতার ও মেঘলীনা দ্যুতি।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শিরিন আকতার। এরপর সাংগঠনিক অধিবেশনে সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি আয়-ব্যয়ের হিসাব উপত্থাপন করেন। পরে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাশ দেবুকে সভাপতি ও রজতকান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31