ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : ৯ মামলায় অভিযুক্ত পলাতক আসামি মাহে আলম সরকার জুয়েলকে গ্রেফতার করছে রংপুর তারাগঞ্জ থানার পুলিশ, গতকাল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৭,৮,৯নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ফিরোজা বেগম মুক্তা ও মৃত্যু আফজাল হোসেন মাস্টারের ছেলে মাহে আলম সরকার জুয়েলের বিরুদ্ধে রংপুরের বিভিন্ন আদালতে ৯ টা মামলা চলমান রয়েছে তার মধ্যে একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গত ১৯শে সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
তার ব্যাপারে এলাকাবাসী জানান, মাহে আলম সরকার জুয়েল একজন ধুরন্ধর পাল্টিবাজ ছেলে তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন আদালতে ৯টা মামলা চলমান রয়েছে।
প্রভাবশলী কুচক্রী ধুরন্ধর পাল্টিবাজ ছেলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান থাকার পরেও কোন সুরহা না পাওয়ায় ভুক্তভোগীগণ সরেজমিন তদন্ত পূর্বক যৌথ বাহিনী সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।
উল্লেখ্য বিগত সময়ে তার সমাজ বিরোধী কর্মকান্ডের তথ্য একাধিক স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারাগঞ্জ থানার ওসি এম,এ ফারুক আহম্মেদ বলেন,জি,আর ১০৯/২৪ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাহে আলম সরকার জুয়েলকে গ্রেফতার করে রংপুর আদালতে প্রেরণ করেছি।


