IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক মাসুদ রানাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। একইসাথে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মারশেকুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি ও শাহিদুল ইসলাম সবুজকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সদস্যদের বিশেষ জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ক্লাবের তহবিল থেকে অসংগতিপূর্ণভাবে প্রায় ২২ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বারবার লিখিতভাবে হিসাব চাইলেও তারা কোনো বিবরণ দেননি। তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সভা সূত্রে জানা গেছে।

এছাড়া সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাবের একটি ঘরের ডিড জালিয়াতির অভিযোগও উত্থাপিত হয়, যা নির্বাহী কমিটির সভায় প্রমাণিত হয়েছে। একই সঙ্গে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতি আবু বকর সিদ্দিক অধিকাংশ সাংবাদিকের বিরুদ্ধে “ফ্যাসিস্ট” ও “নাশকতা পরিকল্পনাকারী” হিসেবে মন্তব্য করেন—যা সদস্যরা প্রেসক্লাবের ভাবমূর্তির জন্য গুরুতর ক্ষতিকর হিসেবে মনে করেন।

সভায় আরও বলা হয়, তারা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং বহুবার সংগঠনের নীতিমালা লঙ্ঘন করেছেন। এসব বিষয়ে উত্থাপিত অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

জরুরি সভায় থাকা সদস্যদের দাবি, প্রেসক্লাবের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সাংগঠনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছিল। একই সঙ্গে বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও মাসুদ রানার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সাধারণ সদস্যরা বলেন, এই সিদ্ধান্ত প্রেসক্লাবকে নতুনভাবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পথে এগিয়ে নিতে সহায়তা করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31