IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুব উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) জেলা পরিষদ হলরুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যঞ্জয় সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ, মৎস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম সংগঠনের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা এসডিএফের যুব উন্নয়ন কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম দেশের সকল অঞ্চলে বাস্তবায়নের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মৃত্যঞ্জয় সাহা বলেন, ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা এসডিএফ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর আয়বর্ধনম‚লক কার্যক্রমে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই গ্রামীণ সংগঠন গড়ে তোলা, এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাসহ বহুমুখী উন্নয়নম‚লক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরইএলআই প্রকল্পের আওতায় মোট ৯৩৭ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেছে। এর মধ্যে ৭৫৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

কর্মসংস্থানপ্রাপ্তদের মধ্যে ৩২৮ জন আত্মকর্মসংস্থানে, ৩৫২ জন মজুরিভিত্তিক কর্মসংস্থানে এবং ৭৩ জন বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। এছাড়া জেলার ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৭২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে একযোগে এসডিএফের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সার্বিক কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31