IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ। তিনি জানান, তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনএই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে।

এ আসনে বৈধ ঘোষিত পাঁচজন প্রার্থী হলেন—

বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াতের ড. কেরামত আলী, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র জমা দেননি।

এ আসনে বৈধ ঘোষিত চারজন প্রার্থী হলেন—

বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন ঋণখেলাপির দায়ে এই আসনে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে বৈধ ঘোষিত চারজন প্রার্থী হলেন—

বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের মো. নূরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম ।

রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31