ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ধানী জমিতে পুকুর খননেন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের রাইপুর মির্জানগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
অবৈধ খননযন্ত্র ব্যবহার করে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জমির মালিক জয়পুর গ্রামের মো. উম্মুল সাহার ছেলে মো. আক্তারুল ইসলামের ৫০ হাজার টাকা এবং খননযন্ত্র (ভেকুর) মালিক তেভায়া গ্রামের নুরনবী মন্ডলের ছেলে শহিদুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানাসহ দুইজনের মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


