IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক

নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে নারীদের সচেতন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে নারী ভোটারদের ভোটাধিকার, ভোট প্রদানের নিয়মাবলি, গণভোটের গুরুত্ব ও ভোটকেন্দ্রে নিরাপদে ভোট প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নারীদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব কাম কম্পিউটার অপারেটর মো. মামুন প্রমুখ।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের ভোটকেন্দ্রমুখী করা গেলে গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে।

উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আগ্রহ প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31