IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভোটগ্রহণ চলছে

নিয়ামতপুরে ভোটগ্রহণ চলছে

নিয়ামতপুরে ভোটগ্রহণ চলছে

নিয়ামতপুরে ভোটগ্রহণ চলছে। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : ঘড়ির কাঁটাতে তখন সকাল সাতটা। শীতের সকালে হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে মাঠঘাট। এরই মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান ফটকের বাইরে মানুষের জটলা। সবাই ভোট দিতে এসেছেন। মিনিট বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। সকাল সাড়ে সাতটায় আনসার সদস্যরা ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র ঢুকে পড়েন ভোটররা। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েন সবাই। শুরু হয় ভোট গ্রহণ।

সকালেই ভোট দিতে এসেছিলেন ৯০ বছর বয়সী সাহেব আলী। তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। তাই ভিড় হওয়ার আগেই সকাল সকাল ভোট দিতে এসেছি। বেলা হলে ভিড় শুরু হবে। তাই সকালেই ভোট দিলাম।

বাবুল প্রামানিক নামের আরেক ভোটার বলেন, ভোট একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই সকাল সকাল ভোট দিলাম। বেলা হলে ভিড় হবে। তখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাই সকাল সকাল ফাঁকা ফাঁকা ভোট দিলাম।

এই কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ২০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।

তবে ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরুর দিকে ভিড় না থাকলেও। বেলা বাড়ার সঙ্গে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্রে ২৫.২৯% ভোট পড়েছে। সকাল সাড়ে ১০ টায় ওই গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিত বেশি থাকার কারণে প্রিসাইডিং কর্মকর্তা বেশ তৎপর রয়েছেন। তিনি নিজেই বুথ ঘুরে ঘুরে তদারকি করছেন। ভোটারদের সঙ্গে কথা বলছেন।

চন্দনা রানী নামেরেকজন ভোটার বলেন, আমি ভুল করে অন্য বুথে চলে গিয়েছিলাম। পরে আবার সঠিক লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোট দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31