ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মোদি দোকানি ব্যবসায়ী মামুনুর রশিদ জুয়েলকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
২০ এপ্রিল সকাল ৯ টার দিকে পুঠিয়া উপজেলার গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পুঠিয়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং নিহত মামুনুর রশিদ জুয়েলের পরিবারের সদস্যরা সহ হাজারো জনসাধারণ মানুষ অংশ নেয়, মানববন্ধনের সময় বাজারের সকল ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন।
নিহত জুয়েল পুঠিয়া বাজারের আনসার আলী খলিফার ছেলে। গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ছয়টার দিকে পুঠিয়া সদরের কাউন্সিল বাজার সংলগ্ন নিজ মুদি দোকানে দিনের আলোয় প্রকাশ্যে হত্যার শিকার হন।
হত্যা করে ঘাতক পালানোর সময় স্থানীয়রা মাইনুল নামের এক চাঁদাবাজ সন্ত্রাসীকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পুঠিয়া ত্রিমোহনি বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,সকালে পুঠিয়া উপজেলা গেটের সামনে একটি মানববন্ধন হয়েছে,এই বিষয়ে আমরা তৎপর রয়েছি।



