IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২১ এপ্রিল মঙ্গলবার আফজি পাইলট বালিকা বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবী ছিলেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই কৃতি রাজনীতিবিদ। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস ও মা আনোয়ারা বেগম। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে তিনি আইন পেশায় নিয়োজিত হন এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031